চাকরি থেকে বরখাস্ত বা অন্যভাবে অবসান এবং চাকরি ছাড়ার সময় কত দিনের নোটিশ প্রযোজ্য ও নোটিশের পরিবর্তে কত টাকা মজুরি দিতে হবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৬ ও ২৭ অনুযায়ী হিসাব করুন।

নোটিশ পে কী?

আইনে নির্ধারিত নোটিশ সম্পূর্ণ না দিলে অবশিষ্ট নোটিশ সময়ের জন্য যে মজুরি প্রযোজ্য হয়, সেটিই নোটিশ পে (Notice Pay)।

হিসাবের মজুরি

সর্বশেষ মাসিক মূল মজুরি, মহার্ঘ ভাতা এবং এডহক/অন্তর্বর্তী মজুরি যদি থাকে যোগ করে হিসাব করা হয়।

বদলি, সাময়িক, শিক্ষানবিস বা মৌসুমি শ্রেণির ক্ষেত্রে নিয়োগপত্র ও প্রযোজ্য বিধান আলাদাভাবে যাচাই করুন।
House rent, medical, food বা অন্যান্য ভাতা এখানে যোগ করবেন না।
সম্পূর্ণ নোটিশ না দিলে ক্যালকুলেটর শুধু ঘাটতি দিনের নোটিশ পে দেখাবে।

নোটিশ পে হিসাবের ফলাফল

প্রযোজ্য নোটিশ পে
০ টাকা

হিসাবের বিস্তারিত

আইন অনুযায়ী মোট নোটিশকাল০ দিন
ইতোমধ্যে দেওয়া নোটিশ০ দিন
নোটিশের ঘাটতি০ দিন
হিসাবযোগ্য সর্বশেষ মাসিক মজুরি০ টাকা
দৈনিক মজুরি (মাসিক মজুরি ÷ ৩০)০ টাকা
নোটিশ পে = দৈনিক মজুরি × নোটিশের ঘাটতি দিন
আইনি সতর্কতা: এটি কেবল ধারা ২৬ বা ২৭-এর নোটিশের পরিবর্তে মজুরির আনুমানিক হিসাব। ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অবসর, মৃত্যুজনিত সুবিধা, গ্র্যাচুইটি বা অন্যান্য চূড়ান্ত পাওনা এতে অন্তর্ভুক্ত নয়। নিয়োগপত্র বা চাকরিবিধি আইনের চেয়ে বেশি অনুকূল হলে বেশি অনুকূল সুবিধা প্রযোজ্য হতে পারে।

নোটিশ পে কীভাবে হিসাব করা হয়?

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নোটিশ পে হিসাব করতে প্রথমে শ্রমিকের ধরন, মজুরি প্রদানের ভিত্তি এবং চাকরি মালিক নাকি শ্রমিক শেষ করছেন তা নির্ধারণ করতে হয়। এরপর আইনসম্মত নোটিশকাল থেকে ইতোমধ্যে দেওয়া নোটিশের দিন বাদ দিয়ে ঘাটতি দিনের সঙ্গে দৈনিক হিসাবযোগ্য মজুরি গুণ করা হয়।

স্থায়ী শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত বা অবসান করতে কত দিনের নোটিশ দিতে হয়?

এটি অসদাচরণের জন্য বরখাস্ত নয় ধারা ২৬-এর অধীন অন্যভাবে চাকরির অবসান হলে মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত স্থায়ী শ্রমিককে ১২০ দিন এবং অন্য ভিত্তিতে নিয়োজিত স্থায়ী শ্রমিককে ৬০ দিনের লিখিত নোটিশ বা সমপরিমাণ নোটিশ পে দিতে হয়।

চাকরি ছাড়ার সময় শ্রমিককে কত দিনের নোটিশ দিতে হয়?

ধারা ২৭ অনুযায়ী স্থায়ী শ্রমিকের ক্ষেত্রে ৬০ দিন। অস্থায়ী শ্রমিক মাসিক মজুরির ভিত্তিতে হলে ৩০ দিন এবং অন্য ভিত্তিতে হলে ১৪ দিনের লিখিত নোটিশ বা সমপরিমাণ মজুরি প্রযোজ্য।

নোটিশ পে Basic না Gross salary দিয়ে হিসাব হয়?

ধারা ২৬ ও ২৭-এর মজুরি হিসাবের জন্য সর্বশেষ মাসিক মূল মজুরি, মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে ধরা হয়। সাধারণ gross salary-এর সব ভাতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয় না।

নোটিশ পে ও ছাঁটাই ক্ষতিপূরণ কি একই?

না। নোটিশ পে হলো প্রয়োজনীয় নোটিশ না দেওয়ার পরিবর্তে প্রদেয় মজুরি। ছাঁটাই ক্ষতিপূরণ ধারা ২০-এর আলাদা সুবিধা এবং তার শর্ত ও হিসাব ভিন্ন।