আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
“শ্রম অধিকার” ওয়েবসাইটের উদ্দেশ্য হলো বাংলাদেশের শ্রম আইন, বিধিমালা, শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রের মৌলিক নিয়ম এবং HR-সম্পর্কিত সাধারণ বিষয়গুলো সহজ ভাষায় শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, HR প্রফেশনাল এবং আগ্রহী পাঠকদের কাছে পৌঁছে দেওয়া।
আমরা বিশ্বাস করি, সঠিক তথ্য ও আইনি সচেতনতা একটি ন্যায্য, নিরাপদ ও সুস্থ কর্মপরিবেশ তৈরিতে সহায়তা করতে পারে।
আমাদের সম্পাদকীয় নীতি
এই ওয়েবসাইটটি একজন স্বাধীন লেখক/সম্পাদক দ্বারা পরিচালিত। এখানে প্রকাশ্য আইন, বিধি, গেজেট, সরকারি প্রকাশনা এবং নির্ভরযোগ্য সূত্রের আলোকে শ্রম আইন, কর্মপরিবেশ ও শ্রম অধিকার বিষয়ক সাধারণ তথ্য সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়।
তথ্যের মান, বস্তুনিষ্ঠতা এবং সূত্রভিত্তিক উপস্থাপনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার চেষ্টা করি।
আমাদের কনটেন্ট সাধারণত নিম্নোক্ত ভিত্তিতে তৈরি করা হয়:
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬; বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ EPZ শ্রম আইন, ২০১৯; প্রাসঙ্গিক গেজেট, বিধি, নীতিমালা এবং সরকারি প্রকাশনার আলোকে সাধারণ ভাষায় ব্যাখ্যা করা হয়। যেখানে সম্ভব, সংশ্লিষ্ট ধারা, বিধি, গেজেট বা অফিসিয়াল সূত্রের উল্লেখ করা হয়, যাতে পাঠক নিজে মূল উৎসের সাথে তথ্য মিলিয়ে দেখতে পারেন।
স্বাধীনতা ও নিরপেক্ষতা
“শ্রম অধিকার” কোনো সরকারি ওয়েবসাইট নয়, কোনো সরকারি দপ্তর, সংস্থা, কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের প্রতিনিধি নয় এবং কোনো শ্রমিক, মালিক, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষে প্রচারণা করে ঘন না। এটি একটি স্বাধীন, ব্যক্তিগত, শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্যোগ।