বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এই ওভারটাইম ক্যালকুলেটর দিয়ে মাসিক মূল মজুরি, প্রযোজ্য ভাতা ও অনুমোদিত OT ঘণ্টা থেকে প্রতি ঘণ্টার ওভারটাইম হার এবং মোট ওভারটাইম ভাতা হিসাব করুন। ওভারটাইম হিসাব কে সংক্ষেপে ওটি হিসাব বলা হয়।
কার জন্য প্রযোজ্য
- বাংলাদেশ শ্রম আইনের আওতাভুক্ত মাসিক মজুরিভিত্তিক শ্রমিকের জন্য।
- যারা নির্ধারিত দৈনিক বা সাপ্তাহিক কর্মঘণ্টার অতিরিক্ত কাজ করেছেন।
- ঠিকা-হার বা পিস-রেটের শ্রমিকের জন্য এই মাসিক মজুরির ক্যালকুলেটর প্রযোজ্য নয়।
যে তথ্যগুলো লাগবে
- মাসিক মূল মজুরি (Basic Wage)
- মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তর্বর্তী মজুরি (যদি থাকে)
- অনুমোদিত রেকর্ড অনুযায়ী মোট ওভারটাইম ঘণ্টা
হিসাবের ফলাফল
সর্বমোট ওভারটাইম পাওনা
০ টাকা
(হিসাব দুই দশমিক স্থান পর্যন্ত দেখানো হয়েছে)
হিসাবের বিবরণ (Breakdown):
| মাসিক সাধারণ মজুরি (Basic + DA + Adhoc/Interim) | ০ টাকা |
|---|---|
| ওভারটাইম ঘণ্টা | ০ ঘণ্টা |
| ওভারটাইমের প্রতি ঘণ্টার হার | ০ টাকা |
হিসাবের আইনি সূত্র:
মাসিক সাধারণ মজুরি = মূল মজুরি + মহার্ঘ ভাতা + এডহক বা অন্তর্বর্তী মজুরি (যদি থাকে)
ঘণ্টাপ্রতি সাধারণ হার = মাসিক সাধারণ মজুরি ÷ ২০৮
ঘণ্টাপ্রতি ওভারটাইম হার = ঘণ্টাপ্রতি সাধারণ হার × ২
মোট ওভারটাইম ভাতা = ঘণ্টাপ্রতি ওভারটাইম হার × ওভারটাইম ঘণ্টা
ঘণ্টাপ্রতি সাধারণ হার = মাসিক সাধারণ মজুরি ÷ ২০৮
ঘণ্টাপ্রতি ওভারটাইম হার = ঘণ্টাপ্রতি সাধারণ হার × ২
মোট ওভারটাইম ভাতা = ঘণ্টাপ্রতি ওভারটাইম হার × ওভারটাইম ঘণ্টা
সতর্কতা: এই হিসাবটি মাসিক মজুরিভিত্তিক শ্রমিকের আনুমানিক হিসাব। ঠিকা-হার বা পিস-রেটের শ্রমিক, ভিন্ন বৈধ মজুরি-চুক্তি বা বিশেষ অব্যাহতির ক্ষেত্রে আলাদা হিসাব প্রযোজ্য হতে পারে। চূড়ান্ত দাবি বা বিরোধের আগে আইন, গেজেট, নিয়োগপত্র, পে-স্লিপ, হাজিরা ও OT রেজিস্টার এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যোগ্য আইনজীবীর সঙ্গে যাচাই করুন।
এই তথ্য আপনার ব্রাউজারেই হিসাব হয়; আমরা ইনপুট সংরক্ষণ করি না।
কোনো ভুল দেখলে জানান
শ্রম অধিকার (Shrom Odhikar)
www.shromodhikar.com
ওভারটাইম পেমেন্ট রিপোর্ট
প্রদত্ত ইনপুট বিবরণী:
হিসাবের ফলাফল:
আইনি রেফারেন্স: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১০০, ১০২ ও ১০৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১০২ অনুযায়ী মাসিক মজুরিভিত্তিক হিসাব।
ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি “শ্রম অধিকার” প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুত করা একটি আনুমানিক হিসাব বিবরণী মাত্র। এটি কোনো চূড়ান্ত আইনি দলিল, সরকারি নথি বা পেশাদার আইনি পরামর্শ নয়। কোনো প্রাতিষ্ঠানিক বিরোধ, চূড়ান্ত পেমেন্ট, আর্থিক দাবি বা আইনি পদক্ষেপ গ্রহণের আগে সংশ্লিষ্ট আইন, গেজেট, অফিসিয়াল নোটিশ, নিজ প্রতিষ্ঠানের HR/Payroll Policy এবং প্রয়োজনে যোগ্য আইনজীবী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যাচাই করে নেওয়ার অনুরোধ করা হলো।